সারাদেশ

ভাগ্যের চাকা ফেরানোর চেষ্টা পূর্ণিমার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল : নববর্ষের উপহার হিসেবে মেয়েকে সেলাই মেশিন কিনে দিলেন শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি চা বাগানের অনিয়মিত চা শ্রমিক রঘুবংশী রবিদাস। নিজের জীবন যুদ্ধে অনেকটা পরাজিত হলেও মেয়ের সুন্দর ভবিষ্যত নির্মাণের সেতু তৈরি করে দিলেন দিবারাত্র কঠোর পরিশ্রমী পূর্ণিমার বাবা-মা।

বাবা রঘুবংশী রবিদাস ও মা সরস্বতী রবিদাস মেয়ে পূর্ণিমা রবিদাস। শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জবাজার উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে এস এস সি পরীক্ষায় জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হয়। সেই একমাত্র এসএসসি পাশ তাদের গ্রামের মধ্যে। যে চা বাগান বস্তির ছেলে মেয়েরা লেখাপড়ার কথা এখন ভাবতেও পারে না। সেখানে কঠোর শ্রম দিয়ে পূর্ণিমা রবিদাস বাবা মায়ের স্বপ্ন পূরণ করেছে। কিন্তু আর্থিক সমস্যা ও যাতায়াতের দূরাবস্থার কারণে কলেজ ভর্তি হওয়ার সুযোগ হয়নি পূর্ণিমার। ভাই সাগর রবিদাস ক্লাস নাইন এ পড়াশোনা করছে ভৈরবগঞ্জবাজার উচ্চ বিদ্যালয়ে।

রোববার এ প্রতিনিধিকে পূর্ণিমা জানায়, বাবা, মা ও এক ভাই নিয়ে ৪ জনের পরিবার তাদের। অভাব তাদের নিত্য সঙ্গী। বাবা-মা বাগানের নিয়মিত শ্রমিক হলেও তাদের এত কষ্ট হতো না। তারা চা বাগানের মৌসুমী অনিয়মিত শ্রমিক। যখন বাগানে কাজ পান তখন করেন বাকি সময় কৃষি ক্ষেতে বা ইট ভাটা, রাস্তার কাজ করে সংসার চালাতে হয়। তাই জীবন বাঁচানোর কঠিন যুদ্ধ তাদের প্রতিদিনই চালিয়ে যেতে হচ্ছে।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ২০২০ নভেম্বর কালাপুর ইউপি’র সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে পূর্ণিমা। তার জীবনটা একটু সুন্দর করে গড়ে দেয়ার জন্য পূর্ণিমার বাবা-মা তাদের অনেক কষ্টে অল্প অল্প করে জমানো টাকা দিয়ে ১ জানুয়ারি ২০২১ নববর্ষের দিনে উপহার হিসেবে মেয়েকে একটি সেলাই মেশিন কিনে দিলেন স্বল্প আয়ের অসহায় বাবা-মা। তাই তার দু’চোখে আনন্দের ঝিলিক। এবার সেলাই করে বাড়তি টাকা আয় করে অভাবের সংসারে কিছুটা স্বচ্ছলতা ফিরিয়ে আনবে।

তাই তার খুশির বার্তা জানাতে রোববার (৩ জানুয়ারি) শ্রীমঙ্গল উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্ঠী সমন্বয় সেল (প্রধানমন্ত্রীর কার্যালয়ের) কো-অর্ডিনেটার তাজুল ইসলাম জাবেদ ও এ প্রতিনিধিকে পূর্ণিমা তার নববর্ষের উপহার মেশিনটি দেখানোর জন্য তার বাড়িতে নিয়ে যায়।

সে জানায়, বর্তমানে সে (পূর্ণিমা) কালাপুর ইউপি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে ফ্রি প্রশিক্ষণ গ্রহণ করছে। তার আশা সে উন্নত প্রশিক্ষণ নিয়ে নিজ এলাকায় সেলাই কাজ করে ভাগ্যের চাকা ফেরানোর চেষ্টা চালাবে।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা