সারাদেশ

সাতক্ষীরায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (০৪ জানুয়ারি) বেলা ১১টায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

ছাত্রললীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল’র সভাপতিত্বে অনুষ্ঠিত কেক কাটা ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের প্রথম নির্বাচিত জিএস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম মহি, জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আকতার হোসেন, শেখ মোস্তাফিজুর রহমান শোভন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী সাদিক দ্বীপ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি সহ অতিথিবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী সাদিক দ্বীপ।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা