সারাদেশ

পলি জমে ভরাট হচ্ছে কাটাখালী-মুন্সীরহাট খাল

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদরের খননের প্রয়োজন কাটাখালী-মুন্সীরহাট খালের। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ কাটাখালী বাজার ও মুন্সীরহাট। মুন্সীরহাট শুধু এ জেলারই নয় উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাট হিসেবে পরিচিত। এখনো আশপাশে লোকজন এই হাট বাজারের উপর নির্ভরশীল।

অপরদিকে, কাটাখালী একসময় লঞ্চ টার্মিনাল থাকায় জন গুরুত্ব ছিল অপরিসীম। এখন কাঠ ব্যবসা, খাদ্য গুদাম, কোল্ডষ্টোরেজ ও নিত্যপ্রয়োজনীয় বাজার হিসেবে দু'শ বছরের প্রাচীন।

মুন্সীরহাট কাটাখালী বাজারের সহজ যোগাযোগের মাধ্যম হলো একটি খাল। কাগজপত্র মৌজা ম্যাপে এটি ব্রক্খ্রপুত্র প্রাচীন খাত নামে লিখা।

স্থানীয়রা বলেন, কাটাখালী মুন্সীরহাট খাল। আবার কেউ কেউ এটাকে রজত রেখা নদী নামে অবহিত করে থাকেন। খননের অভাবে পলি জমে গুরুত্বপূর্ণ এই খালটি ভরাট হতে চলছে। এক সময় হাট বাজারে নৌকায় করে পণ্য আনা-নেওয়া হতো এই খালে।
বাজারের দোকান ও আড়ৎদারদের একটি দাবি হলো কাটাখালী মুন্সীরহাট খালের খনন।

সোমবার বিকেল ৪টার দিকে সরেজমিন দেখা গেছে এই গুরুত্বপূর্ণ খালে ঠিক মত জোয়ার ভাটা হয় না। এই খালটি স্থান বেধে ২ ফুট থেকে ৩ ফুট পানি রয়েছে। যে কোন নৌ-চলাচলে ১০ থেকে ১৫ ফুট পানির প্রবাহ প্রয়োজন। এই খালটিতে সেই পরিমাণ পানির প্রবাহ নেই।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস.এম. শফিক বলেন, মুন্সীরহাট কাটাখালী খালের কোন প্রকল্প নেই। তবে জেলখানা রোডের দক্ষিণ পাশ হতে কাটাখালী
পর্যন্ত খালটি অতি শিগগিরই খনন করা হবে।

সান নিউজ/এনএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা