সারাদেশ

নদীর পাড়ে রিকশা চালকের মরদেহ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে ইদ্রিস আলী (৪৬) নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আন্ধারমানিক কালীগঙ্গা নদীর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইদ্রিস আলী উপজেলার চর বেউথা কদমতলী গ্রামের মৃত মঙ্গল আলীর ছেলে। তিনি ৫ ছেলে সন্তানের জনক।

পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ সান নিউজকে জানান, গতকাল
রোববার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে রিকশা নিয়ে বের হন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। দুপুরে নদীর পারে অবস্থিত কবরাস্থানের পাশে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। তার শরীরে আঘাতে চিহ্ন রয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি পরিকল্পিত হত্যা কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা