সারাদেশ

গোমতীর মাটি কাটা বন্ধে জেলা প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লা গোমতী নদীর দুই পাড়ের মাটি কাটা বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকারী ড্রেজার, ৩টি ভ্যাকু মেশিন, ৫টি নৌকা, ১০ হাজার ফুট পাইপ ও ১৬টি ড্রেজার মেশিন ধ্বংস করে সরঞ্জাম জব্দ করেছে জেলা প্রশাসন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এর তত্ত্বাবধানে কুমিল্লা গোমতী নদীর বেশ কয়েকটি স্থানে মোবাইল কোর্ট পরিচলানা করে। ৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বেশ বড় ধরনের মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।

জানা যায়, গোমতী নদীর দুই পাড় থেকে অবৈধভাবে কৃষি জমি কেটে মাটি ও বালু উত্তোলন করছে একটি চক্র। এ নিয়ে স্থানীয় মানুষ প্রতিবাদ করে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছে।

গত ১৬ ডিসেম্বর বিবিরবাজারে কটকবাজার মুক্তিযুদ্ধের ভাস্কর্য উদ্বোধন শেষে ফেরার পথে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে নিয়ে গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের স্থান পরিদর্শন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

তিনি গোমতী নদীর দুই পাড়ের সকল স্থান থেকে মাটি ও বালু কাটা বন্ধ করতে প্রশাসনকে নির্দেশ দেন। বেশ কয়েকটি স্থান পরিদর্শন করে মাটি ও বালু উত্তোলন তাৎক্ষণিক বন্ধ করে জেলা প্রশাসক আবুল ফজল মীর।

ওই নির্দেশনার পর গোমতী নদী, বাঁধ, সড়ক, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় কুমিল্লা জেলা প্রশাসন ব্যাপক আকারে বুধবার (৩০ ডিসেম্বর) সকালে কুমিল্লা গোমতী নদীর বেশ কয়েকটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাটিকাটা ও বালু উত্তোলন বন্ধ করে।

মোবাইল কোর্টের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহাম্মেদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাইদ, মাজহারুল ইসলাম, জনি রায়, এস এম মোস্তাফিজুর রহমান ও গোলাম মোস্তফা।

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর জানান, গোমতী নদী, বাঁধ, সড়ক, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় কুমিল্লা জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা