সারাদেশ

স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী 

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দ্বিতীয় বিয়ের পরও অন্য নারীদের সঙ্গে সখ্যতা থাকায় ক্ষুব্ধ হয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী।

মঙ্গলবার রাতে উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত গ্রামে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বামী ইব্রাহীমকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বন্দরের মালামত এলাকার মৃত ওমর আলী বেপারির ছেলে ইব্রাহীম (৫৫) প্রথম স্ত্রী হাসিনা বেগমকে রেখে ৪ সন্তানের জননী শাহীনুর বেগমকে ৭ বছর আগে বিয়ে করেন। তাদের সংসারে আফরীন (৬) নামে একটি কন্যা সন্তান রয়েছে।

দ্বিতীয় বিয়ের পরও ইব্রাহীমের সঙ্গে বিভিন্ন নারীদের সখ্যতা ছিল। এ নিয়ে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার রাতে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। গভীর রাতে স্ত্রী শাহীনুর ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে বিচ্ছিন্ন করে পালিয়ে যান।

ইব্রাহীমের প্রথম স্ত্রীর সন্তান আইরীন জানান, তার সৎমা শাহীনুর বন্দরের হালুয়াপাড়া এলাকার মৃত হযরত আলীর মেয়ে। তিনি ছিলেন তার মামিশাশুড়ি। তার বাবা মামাশ্বশুর আলী হোসেনকে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করে নিঃস্ব করার পর মামিশাশুড়ি শাহীনূরকে বিয়ে করেন।

আইরীন আরও জানান, বাবা তার মাকে রেখে দ্বিতীয় বিয়ে করার পর আর তাদের বাড়িতে থাকেন না। তিনি সৎমাকে নিয়ে অন্য বাড়িতে বসবাস করেন। তিনি বলেন, বাবার আহত হওয়ার খবর শুনে রাত ৩টায় ঘটনাস্থলে গিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

এ ব্যাপারে বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়েছি। তবে কেউ থানায় অভিযোগ করেননি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

এ ব্যাপারে ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহাম্মেদ বলেন, ইব্রাহীমকে নিয়ে কয়েক দফা বিচার সালিশ হয়েছে। তবে তার বিশেষ অঙ্গ বিচ্ছিন্ন করা হয়েছে কিনা তা আমার জানা নেই।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা