সারাদেশ

শরীয়তপুরে কৃষক দলের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে শরীয়তপুর জেলা শহরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি হাজী বিএম হারুন অর রশীদের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক এড. মৃধা নজরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাজী এড. জাহাঙ্গীর আলম কাশেম।

প্রধান বক্তা ছিলেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ভিপি এড. মনিরুজ্জামান খান দিপু। বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. শাহাদাৎ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান, জেলা কৃষকদল নেতা কামাল শেখ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আলম খায়ের, সাবেক ছাত্রনেতা আজিজুল হাকিম প্রমূখ। সভা শেষে শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন নেতৃবৃন্দ।

প্রধান বক্তা এড. মনিরুজ্জামান খান দিপু বলেন, কৃষক দল মানুষের অধিকার ও তাদের প্রাপ্য আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। কৃষক দল সবসময় মানুষের কল্যাণে কাজ করে। তারই ধারাবাহিকতায় শরীয়তপুরে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ভবিষ্যতে আরও যেন ব্যাপকভাবে আয়োজন করতে পারি এজন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি।

এরপর বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ দেশের কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।


সান নিউজ/এএএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা