সারাদেশ

স্কুলছাত্রীকে পাঁচদিন ধরে ‘ধর্ষণ’

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে পাঁচদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গজারিয়া থানায় বুধবার (৩০ ডিসেম্বর) মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ছাত্রীর নানা মোহাম্মদ মুকবুল হোসেন জানান, স্কুলে যাওয়া-আসার পথে উপজেলার নাগেরচর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মো. শাহজালাল তার নাতনিকে প্রায়ই উত্ত্যক্ত করত। বিষয়টি শাহজালালের পরিবারকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। গত ১৫ ডিসেম্বর দুপুরে ওই শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়ে নাগেরচর ব্রিজের কাছাকাছি পৌঁছালে শাহজালালসহ তিন-চারজন তাকে অপহরণ করে মাইক্রোযোগে কক্সবাজারে নিয়ে যান। সেখানে একটি হোটেলে চারদিন আটকে রেখে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। পরে সেখান থেকে নারায়ণগঞ্জে শাহজালালের বোনের বাড়িতে এনে তাকে আরও একদিন আটক রাখা হয় বলে তিনি জানান।

নির্যাতিত স্কুলছাত্রী জানান, ষষ্ঠ দিনে তাকে বিয়ের কথা বলে নিজ এলাকা জামালদিতে পৌঁছে দেয় অভিযুক্তরা।

শিক্ষার্থীর নানা মুকবুল হোসেন জানান, থানায় অভিযোগ দেওয়ার পর তাদের হুমকি দিচ্ছে অভিযুক্তের পরিবার। মিথ্যা মামলায় জড়িয়ে গ্রামছাড়া করার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, স্কুলছাত্রীর নানা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। পরে তা তদন্ত করে মামলা নেওয়া হয়। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিস্তার চরাঞ্চলে ভোর নামছে কুয়াশার চাদরে

শরতের শেষভাগেই গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুভূত হচ্ছে...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা