সারাদেশ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় নূর ইসলাম রকি (২২) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার পণ্ডিতপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নূর ইসলাম রকি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শশীনগর গ্রামের আবদুস সালামের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। ছাত্রলীগ কলেজ শাখায় কমিটি না থাকলেও তিনি সক্রিয় নেতা ছিলেন বলে জানান ছাত্রলীগ সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক আবদুর রউফ।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে রকি পণ্ডিতপুকুর বাজার এলাকায় চা পান শেষে এক বন্ধুর মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রকি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে রকি মারা যান। অল্পের জন্য তার ওই বন্ধু বেঁচে গেছেন।

সরকারি আজিজুল হক কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রউফ জানান, রাতেই রকির মৃতদেহ বাড়িতে নেয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। ছাত্রলীগ নেতা নূর ইসলাম রকির মৃত্যুতে শুধু তার পরিবারে নয়; আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, সহপাঠীসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা