সারাদেশ

‘নারায়ণগঞ্জ থেকে ঘণ্টা বাজবে খেলোয়াড়রা প্রস্তুত’

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বশরীরে হত্যা করেছিলো আর এখন বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাতুড়ি লাগিয়ে একবার নয়, কয়েক শতবার হত্যা করা হয়েছে। আওয়ামী লীগকে নয়, ওরা চায় আপনার-আমার সন্তানের ভবিষ্যতকে শেষ করতে। তারা দেশটাকে একটা ব্যর্থ, অকার্যকর রাষ্ট্র বানাতে খেলায় নেমেছে। লাখো লোকের সমাবেশ চাই। আওয়াজ এমন ভাবে তুলতে হবে, যাতে তারা বুঝে- নারায়ণগঞ্জের খেলোয়াররা রেডি হয়ে গেছে, খেলা আর একবার হবে। আগামী ৯ তারিখে নারায়ণগঞ্জ থেকে ঘণ্টা বাজাতে হবে।’

‘জেগে উঠো বাঙ্গালি ৭১-এর চেতনায়’ স্লোগানকে সামনে রেখে রোববার (২৭ ডিসেম্বর) বিকালে নাসিম ওসমান মেমোরিয়াল অ্যামিউজমেন্ট পার্কে ফতুল্লা আওয়ামী লীগের কর্মী সমাবেশে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান।

এসময় তিনি আরও বলেন, ‘নেলসন ম্যান্ডেলা বলেন, মহাত্মা গান্ধি বলেন আর শেখ মুজিবুর রহমানই বলেন। এরা হাজার বছরে একজন আসে, একটি জাতিকে মুক্ত করার জন্য। মির্জাফররা আওয়ামী লীগকে বিভক্ত করতে চায় কিন্তু তারা আওয়ামী লীগকে বিভক্ত করতে পারবে না। যে খেলা শুরু হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে আগে হয়নি। এটা সরকার পরিবর্তনের খেলা না, রাষ্ট্রকে ধ্বংস করার খেলা।

৯ তারিখে শুধু স্বাধীনতার পক্ষের কর্মী থাকবে। ওরা আজকে বলছে বঙ্গবন্ধুর ভাস্কর্য মানি না, কালকে বলবে নারীরা ঘর থেকে বের হতে পাড়বে না, পরশু বলবে একুশে ফেব্রুয়ারিতে ফুল দেয়া যাবে না, তার পরের দিন বলবে ১৬ই ডিসেম্বরে ৩০ লাখ শহীদদেরকে শ্রদ্ধা দেয়া যাবে না, তারপরে বলবে পহেলা বৈশাখ করা যাবে না, একটার পর একটা আস্তে আস্তে বের করবে ওরা।’

শামীম ওসমান আরে বলেন, অনেক লোক আছেন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন কিন্তু রাজনীতি করেন না। শেখ হাসিনাকে ভালোবাসে কিন্তু আমাকে ভালোবাসেন না। তারা যে কেও হতে পারেন আমাদের বাসার কাজের লোক, কোন ব্যবসায়ী, অভিনেতা। সমাজের জন্য যারা কিছু করতে চায়, তাদের এগিয়ে আসতে সাহায্য করুন।

অনেকে লজ্জায় সামনে আসতে চায় না কিন্তু তারা সমাজের জন্য কিছু করতে চায়। তাদের পাশে দাঁড়ান, তাদের বলেন ‘আমরা আছি তোমার পাশে, তুমি এগিয়ে যাও সমাজের কল্যানে’। তিনি বলেন, প্রতিটা ওয়ার্ড ভিত্তিক আপনারা পঞ্চায়েত গঠন করেন। আমরা ওই পঞ্চায়েতকে পরিচালনা করবো না, ওই পঞ্চায়েত আমাদেরকে পরিচালনা করবে।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. এস এম ওয়াজেদ আলী খোকন, জেলা কৃষক লীগের সভাপতি নাজিমউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, এনা‌য়েত নগর ইউ‌নিয়ন প‌রিষ‌দ চেয়ারম্যান আসাদুজ্জামান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফাইজুল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ প্রমুখ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা