সারাদেশ

শাহাদুল হত্যার আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে শাহাদুল ইসলাম হত্যার আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের কারেন্ট বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করেন। এতে তিন শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে।

মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন বাবুল আকতার, বাচ্ছু মিয়া, নাছিমা বেগম প্রমুখ। বক্তাগণ অবিলম্বে হত্যা মামলার বাকী আসামি গ্রেফতারসহ দ্রুত বিচার কার্যকর করার দাবি জানান।

উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে গত ১৭ জুলাই উপজেলার দূর্গম চরাঞ্চল চর মাদারীপাড়া গ্রামের কারেন্ট বাজারে। থানা পুলিশ ও স্বজন এবং স্থানীয়দের নিকট থেকে জানা গেছে দীর্ঘদিন থেকে শাহাদুল ইসলাম তার বন্ধু ওই গ্রামের শফিকুল ইসলাম, ফরিদুল ইসলাম, মাসুদ মিয়া, ও চান্দ মিয়ার সঙ্গে চলাফেরা করত। শাহাদুলের বাড়ি সংলগ্ন একটি জমি শফিকুল নিতে চেয়েছিল। কিন্তু পরবর্তীতে ওই জমিটি শাহাদুল ক্রয় করে। এ নিয়ে শফিকুলের সঙ্গে শাহাদুলের মনোমালিন্য সৃষ্টি হয়। এরই জের ধরে ঘটনার দিন সন্ধ্যায় পূর্বপরিকল্পনা মোতাবেক শফিকুলের কথিত প্রেমিকা রহিমা বেগম ফেলানি বেগম মোবাইল ফোনে শাহাদুলকে তার বাড়িতে ডেকে নেয়।

রাতে শাহাদুল বাড়িতে না ফিরলে এবং মোবাইল ফোন বন্ধ থাকায় পরদিন ১৮ জুলাই তার স্ত্রী নাছিমা কারেন্ট বাজারে শফিকুলের দোকানে গিয়ে স্বামীর কথা জিজ্ঞেস করলে উল্টাপাল্টা কথাবার্তা বলে। স্বামীর সন্ধান না পেয়ে ২৬ জুলাই থানায় জিডি করে (জিডি নং-১১১২) নাছিমা। এনিয়ে একাধিক বার থানায় মামলা করতে গেলে সুনিদিষ্ট তথ্য না থাকায় মামলা নেয়া হয়নি। এরপর মোবাইল ফোনের সিডিআর তালিকা থেকে ফেলানি বেগমের মোবাইল ফোনের সূত্র ধরে গত ৮ নভেম্বর শফিকুলকে এবং একদিন পর ফেলানিকে আটক করে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে আসে।

পুলিশের জিজ্ঞাসাবাদে ফেলানি জানান শফিকুলের নির্দেশ মোতাবেক তিনি শাহাদুলকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে। এরপর তার সামনে তিন বন্ধু মিলে তাকে হত্যা করে লাল নদীতে ভাসিয়ে দেয়। ফেলানি যাতে বিষয়টি প্রকাশ না করে সে জন্য তাকেও হত্যার হুমকি দেয়।

পুলিশ আসামি শফিকুল ইসলাম ও ফেলানি বেগমকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয় এবং শফিকুলকে ৫ দিনের এবং ফেলানিকে ৩ দিনের রিমান্ডে নেয় মামলা তদন্তকারি কর্মকর্তা এসআই মোজাম্মেল হক।

রিমান্ডে ফেলানি ও শফিকুল শাদাদুলকে হত্যার কথা স্বীকার করে। এনিয়ে ১৪ নভেম্বর শাহাদুলের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে থানায় হত্যা করে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) বুলবুল ইসলাম জানান অন্যান্য আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

সান নিউজ/আরআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা