সারাদেশ

মুড়িকাটা পেঁয়াজে স্বস্তি ফিরেছে বাজারে

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাজারে পাওয়া যাচ্ছে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে ১৫ টাকা। এক সপ্তাহ আগে পাইকারী বাজারে এ পেয়াজের দাম ছিলো ৫০ থেকে ৫২ টাকা কেজি। খুচরা বাজারে দাম ছিলো ৬০ থেকে ৬৫ টাকা।

রোববার (২৭ ডিসেম্বর) শহরের পার্ক বাজারে পাইকারী দাম হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা যা খুচরা বাজারে গিয়ে দাম হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা। নতুন পেঁয়াজ আসায় স্বস্তি পাচ্ছে ক্রেতারা। আগামী দুই সপ্তাহের মধ্যে দাম আরও কমে আসবে।

এছাড়া আমদানিকৃত পেঁয়াজে বাজার সয়লাব হয়ে গেছে। টিসিবির ট্রাকগুলো ৫ কেজির প্যাকেট বিক্রি করছে মাত্র ১০০ টাকায়। সেখানেও পেঁয়াজ কেনার ক্রেতা পাওয়া যাচ্ছে না। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। দাম কমে প্রতি কেজি আমদানিকৃত পেঁয়াজ ৩০-৪০ টাকায় নেমে এসেছে।

টিসিবির ট্রাকগুলোতে ভিড় না থাকায় নগরীর মধ্যবিত্তরা এখন ইচ্ছেমতো কম দামের পেঁয়াজ কিনতে পারছেন। পেঁয়াজের দাম কমে যাওয়ায় ভোক্তারাও খুশি। পার্ক বাজারের পেঁয়াজ বিক্রেতা আসলাম জানান, মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসার সাথে সাথে দাম অনেক কমতে শুরু করেছে।

ইতোমধ্যে বাজারে প্রচুর মুড়িকাটা পেঁয়াজ উঠে গেছে। দামও কম। মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে দেখা গেছে এবার পেঁয়াজের ফলন ভাল । এছাড়া দেশী পেঁয়াজের চাহিদা ও দাম ভাল হওয়ায় কৃষকরা পেঁয়াজ চাষে এগিয়ে এসেছে। ফলে আগাম পেঁয়াজ বাজারে দেখা যাচ্ছে। দাম ভাল হওয়ায় এবার কৃষকরা আগাম পেঁয়াজ চাষ করেছেন। ফলে আগামী দুই সপ্তাহের মধ্যেই নতুন পেঁয়াজ পাওয়া যাবে সারাদেশের বাজারে। তিনি বলেন, বেশিরভাগ চাষী ফসল পরিবর্তন করে পেঁয়াজ চাষাবাদে এগিয়ে আসছেন।

সান নিউজ/টিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা