সারাদেশ

পাহাড় ও গাছ কাটায়, খিরাম ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার খিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পাহাড় কাটা, গাছ কাটা ও জবর দখলের মামলা দায়ের হয়েছে।

চট্টগ্রাম চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি আমলে নিয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলা নং ৩৮৮/২০২০।

মামলার বিবরণে জানা গেছে, গত ২২ ডিসেম্বর সকাল ৮টায় খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ওরফে সৌরভের নেতৃত্বে ১০/১৫ জন দুষ্কৃতিকারী মগকাটা মৌজার আরএস ১১৪৫ দাগে বিগত ৮০ বছর যাবৎ বাদী আহমদ ছাপার পারিবারিক ভোগ দখলে আম, জাম, আকাশ মনি সহ ফলজ ও বনজ গাছ বাগান দখল করে। স্কেভেটর দিয়ে পাহাড় কাটতে থাকে।

এসময় বাদী ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে তাদের মারধর করে এবং প্রাণ নাশের হুমকী প্রদান করে।মামলার বাদী আহমদ ছাপা জানান, চেয়ারম্যান সৌরভের নেতৃত্বে গাছ কাটা, পাহাড় কাটার অভিযোগে ভূমি, পরিবেশ মন্ত্রনালয় এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবরে লিখিত অভিযোগও দায়ের করেছি। চেয়ারম্যানের হুমকী ধমকীতে প্রাণ ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি।

বাদীর আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, বিগত ৮০ বছরেরও বেশী সময় ধরে উক্ত জমি বাদী ও তার পারিবারিক ভোগ দখলে ছিল। সেখানে অন্তত ৫ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। ভূমি ও পরিবেশ আইন অমান্য করে স্কেভেটর দিয়ে মাটি কাটা বেআইনী। তাই আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশী তদন্ত দিয়েছে।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা