সারাদেশ

সীতাকুণ্ড পৌর নির্বাচনে প্রস্তুত আইন শৃংখলা বাহিনী

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : সীতাকুণ্ড পৌরসভার নির্বাচন রাত পোহালেই সোমবার (২৮ ডিসেম্বর)। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে দায়িত্ব পালন করবেন ১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটসহ ৯ নির্বাহী ম্যাজিষ্ট্রেট। থাকবে ২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ভ্রাম্যমান আদালতসহ দায়িত্ব পালন করবেন আইন শৃংখলা বাহিনীর ১৬শ সদস্য।

নির্বাচনে মোট ৩ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ৭০ কাউন্সিলর ও ১৩ সংরক্ষিত আসনের প্রার্থী। মেয়র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আওয়ামী লীগ মনোনিত (নৌকা) প্রতীকে বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনিত (ধানের শীষ) প্রতীকে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল মুনসুর।

এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে (মোবাইল) প্রতীক নিয়ে সম্মিলিত নাগরিক কমিটি থেকে সাংবাদিক জহিরুল ইসলাম।

এদিকে এবারই প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট নিয়ে পৌরবাসীর মধ্যে উৎসাহ দেখা গেলেও প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট নিয়ে ভোটারদের মাঝে রয়েছে শঙ্কা। অধিকাংশ ভোটারই ইভিএম সম্পর্কে সচেতন নয়। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজেক্টের মাধ্যমে প্রচারণা চালালেও তাতে তেমন সাড়া মেলেনি।

রোববার নির্বাচন কমিশন মক ভোটের আয়োজন করে তাতেও ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ১৯৯৮ সালে ১ এপ্রিল ২৮বর্গমাইল আয়তনের সীতাকুণ্ড পৌরসভা গঠিত হয়। নয়টি ওয়ার্ডে মোট ভোটার ৩৪ হাজার ৮১৩ জন। নির্বাচন হবে ১৭টি কেন্দ্রে।
এবারই প্রথমবারের মতো সীতাকুণ্ড পৌরসভার সব কয়টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ নির্বাচন হয়েছিল।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা