ছবি-সংগৃহীত
খেলা
জুনিয়র এশিয়া কাপ হকি

মঙ্গলবার ওমানের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : আগামীকাল (মঙ্গলবার) শুরু হচ্ছে হকি জুনিয়র (অনূর্ধ্ব-২১) এশিয়া কাপ। উদ্বোধনী দিনেই স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ওমানের সালালাহ শহরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

আরও পড়ুন : আইসিসির স্বীকৃতি স্মারক পেলেন মিরাজ

এবারের আসরে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। অন্য তিন প্রতিপক্ষ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান। ১০ দেশের এই টুর্নামেন্ট থেকে চারটি দল উঠবে জুনিয়র বিশ্বকাপে। বাংলাদেশের সামনে ভালো একটা সুযোগ আছে বিশ্বকাপে কোয়ালিফাই করার। সেই লক্ষ্যেই অংশ নিচ্ছে বাংলাদেশ।

যে কারণে বাংলাদেশ হকি ফেডারেশন দলটিকে ওমান পাঠানোর আগে ভারতের হরিয়ানায় ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্প ও ১০টি ম্যাচ খেলিয়েছে। অর্থাৎ পুরো প্রস্তুত হয়েই ওমানে পা রেখেছেন প্রিন্স, রকি, আমিরুল, জাহিদ, আবেদরা। তারপরও সতর্ক কোচ মামুন উর রশিদ।

আরও পড়ুন : প্লে-অফের ৪ দল ও সূচি

সোমবার (২২ মে) শেষ দিনের অনুশীলনের পর কোচ বলেন, ‘ওমানের বিপক্ষে সবশেষ ফাইনাল ম্যাচটি নিয়ে আমরা অনেক বিশ্লেষণ করেছি। ওমানের শক্তি এবং দুর্বলতা খোঁজার পাশাপাশি নিজেদের শক্তিশালী ও দুর্বল জায়গাগুলো চিহ্নিত করেছি। সেভাবে কাজ করেছি। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলবো। মাঠের সমস্যা না হলে আমরা ইনশাআল্লাহ জিতবো।’

আন্তর্জাতিক হকিতে এখন বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ ওমান। জাতীয় দল হোক কিংবা যুব দল-বাংলাদেশ ও ওমানের ম্যাচ মানেই তুমুল প্রতিদ্বন্দ্বীতা। এই তো ২০১৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও ওমান পড়েছিল এক গ্রুপে। গ্রুপম্যাচে বাংলাদেশ ৫-৪ গোলে হারিয়েছিল মালয়েশিয়াকে।

আরও পড়ুন : কাউন্টিতে খেলার প্রস্তাব পেলেন মিরাজ

প্রায় পাঁচ মাস আগে ওমানের মাটিতে মেনস জুনিয়র এএইচএফ কাপের ফাইনালেও তুমুল প্রতিদ্বন্দ্বীতা হয়েছিল বাংলাদেশ-ওমানের। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে পেনাল্টি শুট আউটে ৭-৬ গোলে ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা