সারাদেশ

তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, ভোলা: তৃতীয় ধাপের আসন্ন পৌরসভা নির্বাচনের ভোলার বোরহানউদ্দিন পৌরসভা ও দৌলতখান পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন তালুকদার।

তৃতীয় বারের মতো তারা দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক পেয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবেন। শনিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তৃতীয় ধাপের পৌরসভার নির্বাচন ভোলা জেলার ২টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়পত্র বাছাই শেষ তারিখ ৩ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি।

৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট। নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হবে। এদিকে তৃতীয় বারের মতো তারা দলীয় মনোনয়ন আনন্দের বন্যা বইছে বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভার আওয়ামী লীগের সমর্থকদের মাঝে। তারা বলছেন যোগ্য প্রার্থী হিসেবে এই দুজন দলীয় মনোনয়ন পেয়েছেন। এর মাধ্যমে এই দুটি পৌরসভায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানান।

এদিকে দৌলতখান পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, খাইরুল ইসলাম খোকন, আব্দুল খালেক, সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন।

অন্যদিকে বোরহান উদ্দিন পৌরসভায় মনোনয়ন চেয়েছিলেন বোরহানউদ্দিন উপজেলার চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী।

সান নিউজ/আইআর/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা