সারাদেশ

মোবাইলের টাকা না পেয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোবাইল কেনার টাকা না পেয়ে অভিমানে এক কলেজছাত্র বিষপান করে আত্মহত্যা করেছেন। নিহতের নাম সীমান্ত মজুমদার হৃদয় (২২)। রোববার (২৭ডিসেম্বর) ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সীমান্ত মজুমদার হৃদয় চরবাটা গ্রামের বাবুল মজুমদারের ছেলে। তিনি সৈকত সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে মোবাইল কিনতে মায়ের কাছে ১৫ হাজার টাকা আবদার করে হৃদয়। পরে তার বাবাকে জানাতে বলে মা।

দুয়েক দিন আগেও বাবার কাছে মোবাইলের টাকা চেয়ে ব্যর্থ হয় হৃদয়। টাকা না পেয়ে বাবা-মায়ের ওপর অভিমান করে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ কক্ষে কীটনাশক খায় হৃদয়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মোবাইল ক্রয়ের টাকা না পেয়ে হৃদয় আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানিয়েছেনেএঘটনায় চরজব্বার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা