সারাদেশ

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ্ সিরাজুর রহমান সজলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসায় তল্লাশী চালিয়ে তিনটি একনলা বন্দুক, একটি এলজিসহ মোট চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র মজুদের খবর পেয়ে ১১ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ দল দক্ষিণ বাইশারীস্থ শাহ্ সিরাজুর রহমান সজলের বাসায় অভিযান চালায়।

এ সময় বাড়ির একটি কক্ষে সংরক্ষিত অবস্থায় চারটি দেশীয় অস্ত্র উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্রসহ হস্তান্তর করা হয়। লে. কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ বলেন, ‘সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র, মাদক ও কাঠপাচারসহ সব ধরনের সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘গ্রেফতার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ্ সিরাজুর রহমান সজলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা