সারাদেশ

খুবিতে প্রভাষক পদে নিয়োগে অনিয়মের অভিযোগ  

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিশ্ববিদ্যাল বায়োটেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে প্রভাষক পদে শিক্ষক নিয়োগে চরম অনিয়মের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং এলামনাই এ্যাসোসিয়েশন (KUBAA) অনিয়ম ও অসংগতির কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করে খুলনা বিশ্ববিদ্যাল বায়োটেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান বরাবর একটি পত্র দেয়া দিয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ৩ জন প্রভাষক পদে শিক্ষক নিয়োগ সংক্রান্ত অনিয়ম ও অসংগতির কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং এলামনাই এ্যাসোসিয়েশন (KUBAA)। সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ডিসিপ্লিন প্রধান বরাবর একটি পত্র দেয়া হয়েছে।

জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে প্রভাষক পদে শিক্ষক নিয়োগের জন্য গত ২১ ডিসেম্বর,২০২০ তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৫ পরীক্ষার্থীকে নোটিশ করা হয়। পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয় রেজিস্টার কার্যালয় থেকে উক্ত নিয়োগের লিখিত পরীক্ষার ভিত্তিতে মৌখিক পরিক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৫ জনের নাম উল্লেখ করে প্রকাশ করা হয়।

এরা হলেনঃ
(১) হাজেরা আক্তার পিতা মোঃ খলিলুর রহমান, ঠিকানা-১২৫/১ দারুসসালাম, মিরপুর-১, ঢাকা ১২১৬, রোল নাম্বার ৯,
(২) মোঃ শামীম গাজী, পিতা -মোঃ গোলাম রব্বানী, ঠিকানা- ২৮ সিমেট্টি রোড, খুলনা, রোল নাম্বার-১৪
(৩) আজমেরী নুরজাহান, পিতা-মোঃ আবুল হোসেন, ঠিকানা-ফ্লাট নং- এ বি ৪, বিল্ডিং নং-৫, কেয়ারী নগর, ৩৬৪ খন্দকার রোড, জুরাইন ঢাকা-১২০৪, রোল নাম্বার- ১৮,
(৪) অন্তরা সরকার, পিতা-কার্তিক সরকার, ঠিকানা-৭৩/১ ইসলামপুর রোড দোলখোলা, খুলনা রোল নাম্বার-২০ ও
(৫) অমিত সরদার, পিতা- সন্তোষ সরদার, ‍ঠিকানা- মহেশ্বরকাঠি, আশাশুনি সাতক্ষীরা, রোল নাম্বার- ২৬।

দেখা যায় অমিত সরদার, পিতা- সন্তোষ সরদার, ‍ঠিকানা- মহেশ্বরকাঠি, আশাশুনি সাতক্ষীরা, যার রোল নাম্বার ২৬। মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার জন্য নাম অন্তর্ভূক্ত করা হয়েছে যা তিনি লিখিত পরীক্ষায় অংশ নেন নি। খুলনা বিশ্ববিদ্যালয় রেজিস্টার কার্যালয় থেকে প্রকাশিত লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের জন্য যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে তার নাম অন্তর্ভূক্ত করা নাই। যাহা অনিয়ম দূর্নীতির শামিল।

অভিযোগ উঠেছে সর্বোচ্চ ডিগ্রিধারী এমন ৫ জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় পাশ না করিয়ে অযোগ্য দের পাশ করানো হয়েছে। যা রোববার ২৭ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় নিয়োগ অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করেছে।

শিক্ষক নিয়োগে এমন অনিয়ম ও অসংগতিতে তারা অসন্তোষ প্রকাশ করে খুলনা বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং এলামনাই এ্যাসোসিয়েশন (KUBAA) এর সাধারণ সম্পাদক আবু নায়ীম মোঃ তরিকুল ইসলাম বলেন, শিক্ষক নিয়োগ এমন অনিয়ম ও অযোগ্যদের স্থান দেয়া হলে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য সুনাম ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। যোগ্যতার ভিত্তিতে সঠিক নিয়মে যেন শিক্ষক নিয়োগ দেয়া হয়। এবং ভিসি মহোদয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, অসম্ভব ব্যাপার এধরনের জালিয়াতি কখনো হয়নি হবেও না। তাদের এ অভিযোগ ভিত্তিহীন। নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম বা দূর্নীতি হয় নি বা হওয়ার সুযোগ নেই। লিখিত পরিক্ষায় অংশ নিয়ে যারা পাশ করেছে তাদেরই মৌখিক পরীক্ষায় নেয়া হয়েছে এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ দেয়া হবে। আমি সচ্ছতায় বিশ্বাস করি। এছাড়াও তিনি পিএইচডি ডিগ্রিধারীরা পরীক্ষায় পাশ না করাতে দুঃখ প্রকাশ করেছেন।

নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা বলেন, আমি প্রো ভিসি হওয়ার পর থেকে যতগুলো নিয়োগ হয়েছে তার সবগুলি লিখিত পরীক্ষা হয়েছে এবং যারা পাশ করেছেন তাদেরই নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষক নিয়োগের বেলায় একই নিয়ম অনুসরণ করা হয়েছে এবং যারা পরীক্ষা নিয়েছেন তারা খুবই অভিজ্ঞ ও সম্মানিত শিক্ষক। তাছাড়া লিখিত পরীক্ষায় যিনি প্রশ্ন করেছেন, পরীক্ষা নিয়েছেন তিনি হলেন যশোর বিশ্ববিদ্যালয়ের ভিসি । তিনি অনেক সচ্ছ ও সৎ ব্যক্তি হিসেবেই খ্যাত।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আজ যানযট এড়াতে ব্যবহার করবেন না যেসব সড়ক

রাজধানীর শাহবাগে স্থাপিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের স্ম...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে চুক্তির সম্ভাবনার...

লোহিত সাগরে ডুবে গেল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার

লোহিত সাগরে ইয়েমেন উপকূলে হামলার শিকার হয়ে ডুবে গেছে ভারতের পতাকাবাহী একটি জা...

ব্রাজিল রাষ্ট্রদূতের ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা