ট্যাকা ও ব্ল্যাক রিং নির্মাণের ঘোষণা দিলেন সাজ্জাদ
বিনোদন

ট্যাকা ও ব্ল্যাক রিং নির্মাণের ঘোষণা দিলেন সাজ্জাদ

সান নিউজ ডেস্ক : নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান। বর্তমানে চিত্রনাট্য লেখা হচ্ছে ‘ট্যাকা’ ও ‘ব্ল্যাক রিং’ নামে দুটি সিনেমার।

আরও পড়ুন : নির্মাণ সংশ্লিষ্টদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী

সাজ্জাদ খান জানান, সমাজের বিভিন্ন স্তরের নানান অসংগতি নিয়ে গল্পগুলো এগুবো। নামের কারণে এতে মাফিয়াদের গল্প থাকার সম্ভাবনার কথা মনে হলেও একদম তা হচ্ছে না।

তিনি জানান, ট্যাকার আসাদ জামান এবং ব্ল্যাক রিংয়ের চিত্রনাট্য লিখছেন অপূর্ণ রুবেল। এ বছরেই ছবিগুলোর শুটিং শুরু হবে।

আরও পড়ুন : কলেরা আতঙ্কে মারিউপোল

এ ছবিগুলোর অভিনয়শিল্পী হিসেবে কারা থাকছেন ? জানতে চাইলে তিনি বলেন, ‘আগে তো চিত্রনাট্য শেষ করি। ইচ্ছে আছে পরিচিত শিল্পীদের নিয়ে কাজ করার। তবে এর পাশাপাশি মঞ্চ থেকেও শিল্পী নিবো’।

আসছে ১৬ জুন সাজ্জাদ খান পরিচালিত প্রথম ছবি ‘সাহস’ মুক্তি পাবে। ২০২০ সালের নভেম্বর, ডিসেম্বর মাসে বাগেরহাটে ছবিটির শুটিং হয়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা, মোস্তাফিজুর নূর ইমরান ও খায়রুল বাসার।

আরও পড়ুন : বাড়ি গিয়ে টিকা দেওয়ার পরামর্শ

আরও অভিনয় করেছেন থিয়েটার রেপার্টোরি বাগেরহাটের একঝাঁক শিল্পী। স্থানীয় থিয়েটারের এসব শিল্পীদের অডিশিনের মাধ্যমে বাছাই করা হয়। প্রায় ৫০ জন তরুন এতে অভিনয় করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা