সারাদেশ

লালমনিরহাটে সার্চ ফর হিউম্যানিটির শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : উত্তরবঙ্গের জেলা লালমনিরহাটে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও মানবতাবাদী সংগঠন ‘সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশন’।

জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ছিটমহল সীমান্তবর্তী তিস্তার চরের পাঁচ শতাধিক পরিবার, দুস্থ-দরিদ্র, প্রতিবন্ধি, এতিম ও ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

রোববার (২৭ ডিসেম্বর) কচুগ্রাম ও গুচ্ছ গ্রাম চরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণ কার্যক্রমটি পরিচালনা করেন সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের সেন্ট্রাল কমিটির সদস্য ও ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আবু সুফিয়ান অভি।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ৭ নং দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের শিক্ষা পরিচালক ইউসুফ জনি, নির্বাহী সদস্য সাদিক রায়হান অপু, আবরার জাওয়াদ জামি, নির্ঝরা আক্তার, আনিছুর ইসলাম, জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।

সামাজিক গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ফান্ড গঠন করে বেশ কয়েক বছর ধরে উত্তরবঙ্গসহ দেশের বেশ কয়েকটি জেলায় সামাজি কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন ‘সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশন’ ২০১৬ সালের ১০ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।

গেল কয়েক বছরে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি, গাইবান্ধা, রংপুর, সিরাজগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে তারা।

সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশনে অসহায়-দুস্থ্য মানুষের সেবার পাশাপাশি ব্লাড ডোনেট, পরিবেশ, মাদক ও অটিজ নিয়ে কাজ করে থাকে। রাজধানীর মোহাম্মদপুরে ‌‘শিশুকলি পাঠশালা’ নামে সংগঠনটির একটি স্কুল রয়েছে। যেখানে সুবিধা বঞ্চিত পথশিশুদের বিনা মূল্যে শিক্ষা দেয়া হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা