সারাদেশ

শিশু হত্যায় মা ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বটিয়াঘাটায় পুলিশের উপ-সহকারি পরিদর্শক (এএসআই) অমিত কুমার মন্ডলের ছেলে জশ মন্ডলকে (৫) হত্যার ঘটনায় শিশুটির মা তনুশ্রী মন্ডলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে জু‌ডি‌শিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক নয়ন বিশ্বাস ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই ঘটনায় আটক শিশু জশ এর কাকা অনুপ মন্ডলকে পুলিশ ৫ দিনের রিমান্ডে নিয়েছিলো। বর্তমানে অনুপ মন্ডল কারাগারে আছেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির জানান, নিহত শিশুর মা তনুশ্রী মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

উল্লেখ্য, সোমবার (৩০ নভেম্বর) সকালে বটিয়াঘাটার ফুলতলা গ্রামের অমিত কুমার মন্ডলের ছেলে জশ মন্ডলের (৫) লাশ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় কালো দাগের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে। শিশু জশ এর বাবা ঢাকার বাড্ডা থানায় পুলিশের উপ-সহকারি পরিদর্শক (এএসআই) পদে কর্মরত রয়েছেন। স্ত্রী তনুশ্রী মন্ডল ও শিশু ছেলে জশ তার সঙ্গে ঢাকায় থাকেন।

রোববার রাত ৮টার দিকে তনুশ্রী ও জশ ঢাকা থেকে খুলনার বটিয়াঘাটা ফুলতলা গ্রামে রাসপুঁজায় বেড়াতে আসলে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে শিশুটির বাবা এএসআই অমিত কুমার মন্ডল বাদী হয়ে তার ভাই অনুপ মন্ডলকে আসামি করে বটিয়াঘাটা থানায় মামলা (নং- ১ ) দায়ের করেন।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে চায় নরসিংদী পৌরবাসী

গুম এর শিকার বার বার কারা নির্যাযিত নেতা নরসিংদী জ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। ১৯৮৫...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা