অপরাধ

শিশুকে জিম্মি করে মা-খালাকে গণধর্ষণ

সান নিউজ ডেস্ক: খুলনায় বটিয়াঘাটায় মধ্যরাতে ঘরে ঢুকে ২২ মাস বয়সী এক শিশুকে জিম্মি করে তার মা-খালাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১৫ মে) রাতে ভুক্তভোগীদের হাসপাতালে আনার পর এ ঘটনা জানাজানি হয়। এর আগে শনিবার (১৪ মে) দিনগত মধ্যরাতে উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: অবশেষে উইকেটের দেখা পেলেন সাকিব

বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মো. জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শনিবার মধ্যরাতের ঘটনা হলেও তাদেরকে রোববার রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়া হলে জানাজানি হয়।’

জানা গেছে, ভুক্তভোগী দুজন সম্পর্কে খালাতো বোন। তাদের মধ্যে একজন স্কুলছাত্রী (১৩)। ধর্ষণের শিকার অন্যজনের বয়স ২৪ বছর। কিছুদিন আগে স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। ২২ মাস বয়সী শিশু সন্তানটি তার।

ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা জানান, ‘আমার বোনের মেয়ের বাচ্চাটার অবস্থাও আশঙ্কাজনক। শিশুটিকে পানিয়ে চুবিয়ে মেরে ফেলার অবস্থা করেছে ওরা। শিশুটিকে খুলনা শিশু হাসপাতালে ভর্তি করেছি।’

ভুক্তভোগীর মা আরও বলেন, শনিবার (১৪ মে) বিকেলে তিনি ডুমুরিয়াতে বোনের বাড়ি বেড়াতে যান। তার স্বামী গিয়েছিলেন বাগেরহাটে চিকিৎসার জন্য। রাতে দুই বোনই বাড়িতে ছিল। মধ্যরাতে ৭ জন ওই বাড়িতে আসে। তাদের মধ্যে কয়েকজন ঘরে ঢুকে দুই বোনের হাত-মুখ বেঁধে ধর্ষণ করে। অন্যরা বাড়ির বাইরে দাঁড়িয়ে পাহারা দেন।

আরও পড়ুন: ৪০ হাজার কোটি টাকায় যশোর রেললাইন

তিনি আরও বলেন, ‘এসময় আমার বোনের মেয়ের ২২ মাসের শিশুসন্তানের গলায় ধারালো ছুরি ধরে রাখে তারা। পরে শিশুটিকে পানিতে চুবিয়ে মেরে ফেলারও চেষ্টা করে। ভোরের দিকে তারা পালিয়ে যায়। এরপর আমার মেয়ে আমাকে কল করে কান্নাকাটি করে পুরো ঘটনা জানায়। দ্রুত বাড়িতে এসে ছোট মেয়েকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’

এ ব্যাপারে বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মো. জাহিদুর রহমান বলেন, ‘ধর্ষণের ঘটনা জানতে পেরে তাদের খোঁজ নিতে হাসপাতালে গিয়ে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা