হাজারীবাগ থানা (ছবি: সংগৃহীত)
অপরাধ

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগ থানা পুলিশের হেফাজতে মিজানুর রহমান নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (১২ মে) রাতে মারা যান তিনি।

পুলিশ বলছে, ইয়াবা এবং গাঁজাসহ মিজানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তিনি মাদকাসক্ত ও মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে মাদকের বেশ কয়েকটি মামলাও আছে।

জানা গেছে, গ্রেফতারের সময় হাজারীবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজুল হক আসামি মিজানকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

মিজানের বড় ভাই মজিবুর রহমান কান্না বিজড়িত কণ্ঠে বলেন, মারাই যখন গেছে, তখন আর এ নিয়ে কিছু করতে চাই না। ওপরে আল্লাহ আছেন। আর কিছু বলার নেই আমার।

আরও পড়ুন: দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৭

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, মিজানের কাছে ইয়াবা পাওয়া গেছে। তাকে থানায় নিয়ে আসার সময় থানার গেটে পৌঁছলে অসুস্থ হয়ে পড়েন। তার শরীর ঘামাতে থাকে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা