মিয়ানমার
অপরাধ

টেকনাফে ইয়াবা ও স্বর্ণালংকারসহ আটক ৭

রহমত উল্লাহ, টেকনাফ (কক্সবাজার): টেকনাফে ইয়াবা, মিয়ানমারের মুদ্রা ও স্বর্ণালংকারসহ সাত জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় একটি সিএনজিও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে জুতা মিছিল

শুক্রবার (১৩ মে) ভোরে টেকনাফের দমদমিয়া চেকপোস্ট এবং কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, টেকনাফ বরইতলীর মৃত আব্দুল জাব্বারের ছেলে শফি উল্লাহ (৫৫), স্ত্রী তৈয়বা বেগম (৪০), তাদের ছেলে আনোয়ার হোসাইন (১৯), আনোয়ারের স্ত্রী লাকি আক্তার (১৯), সুলতান আহমদের ছেলে মো. জালাল (২৬), রহমত আলীর ছেলে মো. রেদোয়ান (১৯) ও এক জন কিশোর (১৬)।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মাদক চোরাচালানের খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে সাড়ে ৪০ হাজার পিস ইয়াবা, ২০০ মিয়ানমার মুদ্রা কিয়াত, অবৈধ ১৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি সিএনজিসহ সাত জনকে আটক করা হয়।

আরও পড়ুন: বিশ্বে করোনা শনাক্ত ৫২ কোটি ছাড়াল

তিনি আরও জানান, উদ্ধার স্বর্ণ জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় মামলা দিয়ে আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা