ছুরিকাঘাত (ছবি: প্রতীকী)
অপরাধ

ভাটারায় ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক: পূর্বশত্রুতার জের ধরে রাজধানীর ভাটারা এলাকায় বখাটেদের ছুরিকাঘাতে মো. শান্ত (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শান্তর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। তার বাবা তাজুল ইসলাম মারা গেছেন। মা আমিনাকে সঙ্গে নিয়ে শান্ত ভাটারার নুরের চালা এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ছেলের হাতে মা খুন

শান্তর বন্ধু নুরুল ইসলাম জানান, রাত ৯ টার দিকে ভাটারার নুরের চালা এলাকায় স্থানীয় বখাটে ইমন এব অং লালনসহ ৬ থেকে ৭ জন যুবক শান্তকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বন্ধুরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা