সারাদেশ

ফেনীতে বাবলু হত্যায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনীর বালিগাঁওতে আমজাদ হোসেন বাবলু হত্যা মামলার একমাত্র আসামি মো. ইউসুফের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৬ ডিসেম্বর) ফেনীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. জেবুন্নেছা এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী জাহিদ হোসেন খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাটে আমজাদ হোসেন বাবলু হত্যা মামলা গত ২৯ নভেম্বর যুক্তিতর্ক শেষ হয়। এ মামলায় অভিযুক্ত আসামি মো. আবু ইউসুফ কারাগারে রয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী আরও বলেন, বিচারক যেহেতু যাবজ্জীবন বলেছেন সে হিসেবে তাকে ৩০ বছর সাজা খাটতে হবে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি হাফেজ আহম্মদ জানান, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আদালতে তথ্যপ্রমাণ উপস্থাপন করতে সমর্থ হয়েছে। সে জন্য তার যাবজ্জীবন সাজা হয়েছে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৩ নভেম্বর ফকিরহাট বাজারে বাবলুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ মামলায় তার বড় ভাই আমির হোসেন রিপন বাদী হয়ে ফেনীর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় কাতালিয়া গ্রামের মৃত. সুলতান আহাম্মদের ছেলে মো. ইউসুফকে আসামি করা হয়েছে। গ্রেফতারের পর ইউসুফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয়া হয়। ২০১৬ সালের ২৪ আগস্ট অভিযোগ গঠন হয়।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে চায় নরসিংদী পৌরবাসী

গুম এর শিকার বার বার কারা নির্যাযিত নেতা নরসিংদী জ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। ১৯৮৫...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা