সারাদেশ

সাতক্ষীরায় দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্যাপাড়ায় আজিজ মোল্যা (৫৫) নামের এক দিনমজুরকে জবাই করে হত্যা করা হয়েছে। সে ওই এলাকার মৃত এনায়েত মোল্যার পুত্র।

শনিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আজিজ মোল্যা প্রায় সন্ধ্যার সময় মাঠে পাখি শিকার করতে যায়। ঘটনার দিন শনিবার রাত গভীর হলেও সে বাড়িতে না ফেরায় তার ছেলে শফিকুল ও হাফিজুল বাবাকে খুঁজতে বের হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে নিহত আজিজ মোল্যার বাড়ির নিকটবর্তী বাঁশ বাগানের পাশে ছেলেরা বাবার গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়। পরবর্তীতে সুপারীঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আজিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

রোববার (৬ ডিসেম্বর) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে সে ব্যাপারে গ্রামবাসী বা পুলিশের পক্ষ থেকে কোন তথ্য এখনও পাওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডে রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।

সান নিউজ/এমআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা