সারাদেশ

প্রেমিকার আপত্তিকর ভিডিও প্রকাশে শিক্ষার্থী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সাভার : নিজের প্রেমিকার আপত্তিকর ভিডিও প্রকাশ ও হত্যাচেষ্টার অভিযোগে ইস্টার্ন ইউনির্ভাসিটির এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক সাভার পৌর এলাকার সরোয়ার হোসেনের ছেলে রিফাত আহমেদ সজল (২৫)। সে ইস্টার্ন ইউনির্ভাসিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

রোববার (৬ ডিসেম্বর) ভোরে সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লার নিজ বাড়ি থেকে ওই যুবককে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ।

ওসি জানান, ওই যুবক গেন্ডা এলাকার এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। প্রেমের এ সম্পর্ক থাকাকালে ওই তরুণীর বেশ কয়েকটি আপত্তিকর ভিডিও ধারণ করেন তিনি। একপর্যায়ে তিনি সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতে শুরু করেন।

ভুক্তভোগী ওই ছাত্রী নিরুপায় হয়ে বিষয়টি তার অভিভাবকদেরকে না জানিয়ে থানায় অভিযোগ করলে ওই যুবক আরও বেপরোয়া হয়ে ওঠে। সে সাভার থানা রোডে প্রকাশ্যে ওই ছাত্রীর ওপর হামলা চালিয়ে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তী সময়ে ওই যুবক আরও ক্ষুব্ধ হয়ে ছাত্রীর বন্ধুদের হোয়াটঅ্যাপসে আপত্তিকর ভিডিও পাঠান।

বিষয়টি জানাজানির পর ওই ছাত্রীর বাবা গতকাল শনিবার রাতে ডিজিটাল নিরাপত্তা ও নারী ও শিশু নির্যাতন আইনে রিফাত আহমেদ সজলের বিরুদ্ধে মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই ) ইমরান হোসেন বলেন, ‘ছেলেটি বখাটে। তার প্রকৃত চেহারা বের হওয়ার পর মেয়েটি ওই যুবককে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে আপত্তিকর ভিডিও ছেড়ে দিয়ে ভুক্তভোগী ও তার পরিবারকে মানসিক চাপে রেখেছিলেন তিনি।’

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা