সারাদেশ

দুর্গাপুর মুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : দুর্গাপুর মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলার দামাল ছেলেদের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে মুক্ত হয়েছিলো নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা দুর্গাপুর।

রোববার (৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে দুর্গাপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম। পরে আলোচনাসভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এতে বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, আব্দুল হেকিম, আব্দুল কুদ্দুস ফরাজী, সিরাজুল হক, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শাহনুর-এ আলম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নানসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ ডিসেম্বর বিকেল থেকেই বীর মুক্তিযোদ্ধারা দুর্গাপুর উপজেলার চারদিক ঘিরে ফেলে। এরপর রাতভর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিরিশিরি এলাকায় পাক হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটির পতন ঘটায়।

ভোর হওয়ার আগেই হানাদারবাহিনী রাতের অন্ধকারে পালিয়ে যায়। আর সকাল থেকেই জয় বাংলা ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে তোলে মুক্তিকামী জনতা। ঝাঁকে ঝাঁকে মুক্তিকামী মানুষ ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে। হানাদারদের ঘাঁটিতে ওড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা