সারাদেশ

সালিশি বৈঠকে ধর্ষিতার পরিবার সমাজচ্যুত

নিজস্ব প্রতিবেদক : ধর্ষণের মামলা করায় ধর্ষিতার পরিবারকে সমাজচ্যুত করে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার আসামি ইউপি সদস্য হওয়ায় চেয়ারম্যান ও তদন্ত কর্মকর্তার যোগসাজশে সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়।

সালিশি মীমাংসায় রাজি না হওয়ায় সমাজচ্যুত করা হয়েছে বগুড়ার ধুনট উপজেলার এক পরিবারকে। পুলিশ বলছে, সালিশ বৈঠক করার চেষ্টাকারীদের চিহ্নিতের কাজ চলছে।

বগুড়ার ধুনট ‍উপজেলায় এক যুবতিকে একমাসেরও বেশি সময় আটকে রেখে ধর্ষণ। মেয়ে ধর্ষণের বিচার দাবিতে মামলা করার অপরাধে ৪ মাস ধরে একঘরে বগুড়ার গোপালনগরের এই পরিবার। অভিযোগ, অপহরণের পর এক মাসের বেশি সময় আটকে রেখে, কিশোরীকে ধর্ষণ করে স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বাবুসহ ২ জন।

মামলা করার সপ্তাহখানেক পর মেয়েকে ফিরে পেলেও প্রতিনিয়ত দেয়া হচ্ছে হুমকি-ধমকি। এমনকি স্থানীয় চেয়ারম্যান গোলাম হোসেন সরকার ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহসান হাবীব টাকার বিনিময়ে আপোসের প্রস্তাব দেন।

ভুক্তভোগী পরিবারটিকে একঘরে করার বিষয়ে কথা বলতে রাজি হননি, এলাকার কেউ। অভিযুক্ত মাসুদ রানার বাড়িতে গিয়ে দেখা মেলেনি কারও। যদিও ইউপি সদস্য বাবুকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ।

বর্তমান তদন্ত কর্মকর্তা বলছেন, মামলা তুলে নিতে যারা মীমাংসার চেষ্টা করেছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা এসআই হাবীবকে প্রত্যাহার করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা