সারাদেশ

জাতির পিতার ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারী বিএনপি-জামাতের মদদ পুষ্ট ও ধর্মান্ধগোষ্ঠী কর্তৃক বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ এ কর্মসূচী পালন করে।

বুধবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে গোপালগঞ্জ জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

মানববন্ধন চলাকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহসিন উদ্দিন সিকদার, সহ-সভাপতি হেলাল কাজী, নুরুজ্জামান শরীফ, আনিচুর রহমান বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার পাল, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শামামী সিকদার, মো: জাভেদ ইকবাল, মহিলা সম্পাদিকা শিমু বেগম নুপুর, অর্থ সম্পাদক আরমান শেখ প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, পাকিস্তানি দোসর বিএনপি জামাত এখনো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতা করছে। বিরোধীতাকারীদের আইনের আওতায় এনে দেশের সকল জেলায় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি জানান।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা