সারাদেশ

বিয়ের প্রলোভনে ধর্ষণ, ধর্ষকের স্বীকারোক্তি 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: খাগডাছড়ির রামগড়ে বিয়ের প্রলোভনে এক মাদ্রাসাছাত্রী (১৫) ধর্ষিত হয়েছে। ধর্ষককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রামগড় পৌরসভার সোনাইপুল বাজার থেকে ধর্ষক মো. বেলাল হোসেন (২৩) কে আটক করা হয়। ধর্ষক পৌরসভার ৯নং ওয়ার্ডের দারোগাপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন টমটম চালক।

শুক্রবার দুপুরে আটককৃত ধর্ষক ১৬০ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার এজাহারে জানা যায়, তার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের পর মায়ের অন্যত্র বিবাহ হয়ে গেলে তিনি দারোগাপাড়া নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন। গত ০৫ আগষ্ট রাতে বাড়ির সবাই পার্শ্ববর্তী সোনাইপুলে একটি বিবাহ অনুষ্ঠানে যায়। রাত ১০টার দিকে প্রতিবেশি বেলাল হোসেন ঘরে ঢুকে একা পেয়ে ফুসলিয়ে বিয়ের প্রলোভনে দেখিয়ে কৌশলে তাকে ধর্ষণ করে।

লোকলজ্জা এবং ভয়ে এতোদিন এ ঘটনা কাউকে জানায়নি। গত ২৫ নভেম্বর তার বড় খালাকে জানালে পরিবারের সদস্যদের পরামর্শে থানায় অভিযোগ করেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ মো. সামসুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে পুলিশ কৌশলে আসামিকে আটক করে। আসামি ১৬০ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা