সারাদেশ

সিলেটে সহযোগীসহ মাদক সম্রাজ্ঞী শিরিন কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মহানগরী থেকে সহযোগীসহ মাদক সম্রাজ্ঞী শিরিনকে কারাগারে পাঠানো হয়েছে। শিরিন নগরীর লালদিঘীর পাড়ের রোমন মিয়ার স্ত্রী। তার সহযোগীর নাম মো. খোকন (৩০)। তিনি একই এলাকার আব্দুল হক ওরফে তোতা মিয়ার ছেলে।

শনিবার (২৮ নভেম্বর) আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে লালদিঘীর পাড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিরিন ও আলমকে গ্রেফতার করে মহানগর গোয়েন্তা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে ৮ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৪ হাজার ২শ' টাকা জব্দ করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, শিরিন ও আলম পেশাদার মাদক ব্যবসায়ী।

শিরিন দীর্ঘদিন থেকে জকিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল নিয়ে আসেন এবং সহযোগী খোকনের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকার মাদকসেবীদের নিকট তা বিক্রি করেন।

তাদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা