সারাদেশ

সুন্দরী স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামী পলাতক

নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীর জামতলা মোড় এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই স্বামী ফুয়াদ হোসেন পলাতক রয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি জানিয়েছেন। এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে মুয়মুন মুনা (২৫) নামে ওই গৃহবধূর মৃত‌্যু হয়।

জানা যায়, ২০১৪ সালে জামতলা মোড়ের নাসিম হোসেনের ছেলে ফুয়াদ হোসেনের সঙ্গে একই এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে মুয়মুন মুনার বিয়ে হয়। তাদের চার বছর বয়সি একটি মেয়ে রয়েছে।

নিহতের মামা ফারুক হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফুয়াদ তাদেরকে মোবাইল ফোনে কল করে জানান যে, মুনা অসুস্থ তাকে হাসপাতালে নিতে হবে। পরে মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদ সটকে পড়েন।

মামা বলেন, ‘শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই যৌতুকের জন্য মুনাকে মারপিঠ করতো। সংসার টিকানোর জন্য জায়গা বিক্রি করেও ফুয়াদকে টাকা দেওয়া হয়েছে। কিন্তু ফুয়াদ আমার ভাগনিকে মেরে গলায় রশি লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখবে তা ভাবনার বাইরে ছিল।’

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফিরোজ তালুকদার জানান, বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। এনিয়ে তাদের মধ‌্যে দাম্পত‌্য কলহ লেগে থাকতো।

ধারণা করা হচ্ছে, এরই জেরে ফুয়াদ তার মুনাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখতে পারে। পরে মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদসহ তার শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব‌্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা