হত্যার পর মাটিচাপা দেয়ার ঘটনা উদ্ঘাটন পিবিআইয়ের
সারাদেশ

হত্যার পর মাটিচাপা দেয়ার ঘটনা উদ্ঘাটন পিবিআইয়ের

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর মেট্রোপলিটন সিটির ( জিএমপি) পোড়াবাড়ি এলাকায় পুকুরপাড়ে মাটি চাপা দেয়া অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে। হত্যা করা নারীর নাম শিখা আক্তার। গরু কেনার দেড় লাখ টাকাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে (পিবিআই)।

মঙ্গলবার ( ২৪ নভেম্বর) পিবিআই জেলা ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এসব তথ্য জানান । তিনি জানান, ২০১৮ সালের ১৩ ডিসেম্বর জিএমপি সদর থানার পোড়াবাড়ী পূর্বপাড়া এলাকার স্থানীয় জাকির হোসেনের পুকুরের উত্তর পূর্ব কোনে কাঁদা মাটির মধ্যে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩২) বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার দুদিন পর সদর থানায় এসআই মোহাম্মদ মাহবুব বাদী হয়ে অজ্ঞাতানামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে স্থানীয়ভাবে চাঞ্চল্যকর এই মামলার তদন্তের দায়িত্ব পিবিআই গাজীপুর জেলার ওপর ন্যস্ত হয়। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন জিএমপির সদর থানার পোড়াবাড়ি এলাকার মো. মোকসেদ আলী (৪২) এবং জাহাঙ্গীর হোসেন (৩৮)।

পিবিআইর তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক এস এম শাকিল হাসান নিহত নারীকে শনাক্ত এবং ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মোকসেদ আলীকে টেকনগপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। প্রথম আসামীর তথ্যেমতে অপর আসামি জাহাঙ্গীর হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

শিখা আক্তারকে হত্যার বিষয়ে আসামি মো. মোকসেদ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি জানান, নিহত শিখা আক্তারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সুত্রে গরু কেনার জন্য দেড় লাখ টাকা ধার নেন।

পরবর্তীতে টাকা নিয়ে শিখা আক্তারের সঙ্গে মনোমালিন্য হয়। এই কারণে পাশের হাজীর গজারী বনের ভেতরে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তার সহযোগী অন্য আসামিদের সহায়তায় লাশ বিবস্ত্র করে ঘটনাস্থলের পুকুরপাড়ে গর্ত করে মাটিচাপা দিয়ে রাখা হয়।

সান নিউজ/এসএ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা