সারাদেশ

সাতক্ষীরায় চার খুন : রায়হানুলের বিরুদ্ধে পুলিশের চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় মাছ ব্যবসায়ী শাহিনুল ইসলামসহ পরিবারের চার সদস্যকে কুপিয়ে হত্যা মামলায় তার ছোট ভাই রায়হানুল ইসলামকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার আমলি আদালত-১ এ মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম এ চার্জশিট দাখিল করেন।

সাতক্ষীরা সিআইডির পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ২৮ জন স্বাক্ষীর সাক্ষ্য ও আদালতে ১৬৪ ধারায় রায়হানুল ইসলামের দেয়া জবানবন্দি পর্যালোচনা করে তাকে একমাত্র আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভোররাতে কলারোয়া উপজেলার খলশি গ্রামে মাছ ব্যবসায়ী শাহিনুল ইসলামসহ পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করা হয়। ওই দিন রাতেই শাহিনুলের শাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।

এ মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় সাতক্ষীরার সিআইডিকে। হত্যার দিন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় নিহতের ছোট ভাই রায়হানুল ইসলামকে। পরদিন রায়হানুলকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পরে রায়হানুলকে রিমান্ডে নেয় সিআইডি। এরপর হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে রায়হানুল স্বীকার করেন চাপাতি দিয়ে নিজেই ভাই শাহিনুল ইসলামসহ পরিবারের চার সদস্যকে হত্যা করেছেন।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা