সারাদেশ

শ্রীমঙ্গলে ডাকাতি প্রতিরোধে পুলিশ ও এলাকাবাসীর যৌথ পাহারা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার পর্যটন শহর শ্রীমঙ্গলে শীত মৌসুমে চুরি-ডাকাতি প্রতিরোধে এলাকার মানুষদের সঙ্গে নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছে থানা পুলিশ। প্রতি রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত স্থানীয় মানুষদেরকে সঙ্গে নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে পাহারা দিচ্ছে পুলিশ প্রশাসন। এসময় স্যাইরেন বাজিয়ে তাদের উপস্থিতি জানান দেওয়া হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে পুলিশ-জনতার এই যৌথ পাহারা চলাকালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৌর শহর ও বিভিন্ন ইউনিয়নের বাজার এলাকার নৈশ প্রহরীদের বাঁশি ও টর্চ লাইট দেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের শিকদারের নেতৃত্বে উপজেলার আশিদ্রোন, শিববাড়ী, ফুলছড়া চা বাগান, সৌরভী আবাসিক এলাকা, হবিগঞ্জ রোড এলাকা, মৌলভী বাজার সড়ক, রেল স্টেশনসহ সকল গুরুত্বপূর্ণ এলাকায় পাহারা দেয়া হয়।

এসময় সাথে ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছলেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ও থানার অনান্য পুলিশ সদস্যরা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছলেক বলেন, এ জেলাকে ডাকাতি মুক্ত রাখতে আমাদের পুলিশ সুপার পুলিশ-জনতার রাত্রিকালীন যৌথ পাহারার উদ্যোগ নিয়েছেন। তার নির্দেশে আমরা প্রতি রাতেই স্থানীয় লোকজন ও এলাকার জনপ্রতিনিধিদের সাথে নিয়ে উপজেলার প্রতিটি পাড়া-মহল্লা ও হাট-বাজারে এই যৌথ পাহারা দিচ্ছি।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা