সারাদেশ

স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে এসিড নিক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীর মখে এসিড মেরেছে স্বামী। তালাক দেয়ার ৪ দিনের মাথায় শ্বশুর বাড়িতে হাজির হয়ে স্ত্রীর মুখে এসিড মেরে পালিয়ে যায় স্বামী। তবে পুলিশ ঘটনার মাত্র ৪ ঘণ্টার মধ্যে তালাকপ্রাপ্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮ দিকে এই ঘটনা ঘটে। পুলিশ রাত দশটার দিকে স্বামী আবু তালেব (৩৬)কে উপজেলার মৌখাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। আবু তালেব উপজেলার আহমেদপুর এলাকার দুদু মিয়ার ছেলে। এসিডে আহত নার্গিস আক্তার নুপুর (২৮)কে গুরুতর অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইউনিটে ভর্তি করা হয়েছে।

নার্গিস আক্তারের পিতা তায়েজ উদ্দিন জানান, ৭ বছর আগে আবু তালেব জোর করে বিয়ে করে কলেজ ছাত্রী নুপুরকে। তালেব বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি থাকায় এবং একাধিক গ্রেফতারি পরোয়ানা নিয়ে আত্মগোপনে চলে গেলে গত বৃহস্পতিবার নুপুর তাকে তালাক দিয়ে বাবার বাড়ি একই উপজেলার কমরদহ গ্রামে চলে আসে।

বিষয়টি জানতে পেরে সোমবার সন্ধ্যা ৬টার দিকে তালেব আমার বাড়িতে গিয়ে নুপুরের মুখে এসিড মেরে দ্রুত পালিয়ে যায়। নুপুরের চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে বনপাড়া হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে যায়।

সংবাদ পেয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে আসেন এবং তাৎক্ষণিক তালেবকে খুঁজতে পুলিশ ফোর্স মাঠে নামায়। পরে রাত ১০টার দিকে উপজেলার মৌখড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

হেলথ কেয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমানউল্লাহ আমানত জানান, বাজারে বিভিন্ন ধরনের এসিড পাওয়া যায়। যে এসিড ছোড়া হয়েছে তা চামড়ার খুব ক্ষতি না করলেও চোখ দুটো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

ওসি আনোয়ারুল ইসলাম জানান, আটককৃত তালেবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বিরুদ্ধে মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে। তাকে মঙ্গলবার ( ২৪ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা