সারাদেশ

বিদেশি মদ, গাঁজা, বিয়ারসহ ৫মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়া এলাকায় বিদেশি মদ, গাঁজা, বিয়ারসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল ঢাকা জেলার আশুলিয়া থানার বড়িরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ সময় ৬০ ক্যান বিয়ার, সাত বোতল বিদেশি মদ, এক কেজি গাঁজা, সাতটি মোবাইল ফোনসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন, নাজমুল হাসান (২৩), অনিক সরকার (২৩), মো. সোহাগ (২৯), ফজলে রাব্বি (২২) এবং আসাদ আলী (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্নপ্রকার মাদকদ্রব্য সংগ্রহ করে আশুলিয়া এলাকায় ডিলার ও খুচরা বিক্রয়কারীদের নিকট বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

স্বামীর মৃত্যুর পর সন্তানসহ গৃহবধূকে বাড়ি ছাড়া, আদালতে মামলা 

‎ঝালকাঠির নলছিটিতে স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ি থেকে দুই সন্তানসহ মুন্নি...

মাদারীপুরে যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার রেস্টুরেন্ট থেকে মাদারীপুর জে...

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি ঝুঁকিতে

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা