সারাদেশ

ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : সচ্ছল ব্যক্তির নাম-পরিচয় ব্যবহার করে ভিজিডির চাল উত্তোলন ও আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীর দায়ের করা মামলায় কুষ্টিয়ার দৌলতপুরের রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত দৌলতপুরের বিচারক মো. এনামুল হক জামিন শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, রিফাইতপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের আব্দুস সামাদের স্ত্রী রুবিনা খাতুনের নাম ব্যবহার করে ভিজিডির চাল উত্তোলন করে আসছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু। বিষয়টি জানাজানি হলে আর্থিকভাবে সচ্ছল পরিবারটি সমালোচনার মুখে পড়ে। পরে ভুক্তভোগী রুবিনা খাতুনের ভাই রিফাইতপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. মুন্না বাদী হয়ে কুষ্টিয়ার আদালতে মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনোয়ার হোসেন মুকুল জানান, অভিযুক্ত চেয়ারম্যান দীর্ঘদিন ধরে আমার মক্কেলের নামে সরকারের ভিজিডি কর্মসূচির চাল আত্মসাৎ করে আসছিলেন। ভুক্তভোগী পারিবারিকভাবে সচ্ছল হওয়ায় ভিজিডি কর্মসূচির তালিকায় তার নাম থাকায় তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন।

এ ঘটনায় মামলা হলে মঙ্গলবার আসামি আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে অভিযুক্ত চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা