সারাদেশ

বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীকে বাড়ি থেকে  উচ্ছেদ চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : বোয়ালমারীতে বাড়ি দখল করার মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ শিবপুর এলাকার বাসিন্দা ইতালি প্রবাসী ফারুক মৃধার স্ত্রী সুলতানা আক্তার সাথীর মা আলেয়া বেগম। শিবপুরস্থ মেয়ের বাড়িতে শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন করেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার ইছাডাঙ্গা গ্রামের মোক্তার হোসেনের মেয়ে মোসা. মদিনা খানম বেশ কিছুদিন যাবত আমার মেয়ের বাসায় গিয়ে মেয়ে জামাইকে নিজের স্বামী দাবী করে এবং আমার মেয়েকে বাসা ছেড়ে চলে যেতে বলে। মদিনার পিতা মোক্তার হোসেন প্রায়ই আমার মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ভয়ভীতি দেখায়। গত ৮ নভেম্বর মদিনা খানম আমার মেয়ের বাসায় গিয়ে হুমকি দেয়।

একই দিন সন্ধ্যায় আমার মেয়ে বাসা থেকে বের হয়ে আমার বাসায় আসার সময় গোরস্থায় সংলগ্ন রাস্তায় ২টি মোটরসাইকেলে অজ্ঞাতনামা ৪ জন লোক আমার মেয়ের গতিরোধ করে তাকে ভয়ভীতি দেখায় ও তার স্বামীর বাসা থেকে চলে না গেলে তাকে খুন-জখমের হুমকি দেয়। এ ঘটনায় আমার মেয়ে সুলতানা আক্তার সাথী বোয়ালমারী থানায় একটি জিডি করেছে। জিডি নম্বর ৩৪২, তারিখ- ০৯/১১/২০২০ ইং। তিনি আরও বলেন, আমার মেয়ে সাথী আক্তারের সাথে ফারুক মৃধা ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর বিবাহ হয়।


বাড়ি দখলে রেখে জোর করে বসবাস করার বিষয়ে ফারুক মৃধার মা (সুলতানা আক্তার সাথীর শ্বাশুড়ি) বলেন, একজন জোর করে কি কারও বাড়ি থাকতে পারে, কোন অধিকার না থাকলে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা