সারাদেশ

নাফ নদে বিজিবির সঙ্গে গোলাগুলি : নিহত ১

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ : কক্সবাজারের টেকনাফের নাফ নদে বিজিবির টহল দলের সঙ্গে ‘গোলাগুলিতে’ একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে বিজিবি।

নিহত ব্যক্তি একজন ইয়াবা কারবারি ছিলেন। তবে তার নাম জানা যায়নি। এ ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে নাফ নদীর এক নম্বর স্লুইস গেইট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান আসতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর বিওপি এলাকার এক নম্বর স্লুইস গেইট সংলগ্ন এলাকায় স্পিডবোটে টহল জোরদার করে বিজিবি।

ভোরের দিকে নাফ নদীর শূন্য রেখা অতিক্রম করে একটি কাঠের নৌকায় তিনজন লোক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন। বিজিবির টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে।

এ ইসময় নৌকায় থাকা ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি ছুড়লে দু’তিন মিনিট পর নৌকায় থাকা তিনজনের মধ্যে দুইজন সাঁতারে পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় একজনকে নৌকাসহ আটক করেন বিজিবি সদস্যরা।

পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ সময় ২ বিজিবি সদস্য আহত হন। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা, একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও খালি খোসা উদ্ধার করা হয়। আহত দুই বিজিবি সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা