সারাদেশ

সাতক্ষীরায় বালু বোঝাই ট্রাকের চাকায় হারালেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোজাফফর হোসেন খোকন (৪২) নামের এক মুদি ব্যবসায়ীর ডান পা শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়েছে এবং বাম পা টিও ভেঙে গেছে। দূর্ঘটনার শিকার মোজাফফর হোসেন খোকন দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের মৃত এলগাহার গাজীর ছেলে ও স্থানীয় মুদি দোকানদার। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার বনবিবি বটতলার কাছাকাছি রেফারী মিজানের বাড়ীর সামনে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার সময় মোজাফফর হোসেন খোকনের বাজাজ সিটি হান্ড্রেড মোটর সাইকলেটি ট্রাকের চাকার নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেল ও ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করতে পারলেও কৌশলে পালিয়ে যায় ট্রাকটির চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে সুশীলগাতীর বাড়ি থেকে নিত্য প্রয়োজনীয় বাজার করার উদ্দেশ্যে নিজের মোটর সাইকেলযোগে ঈদগাহ হাটে যাচ্ছিলেন মুদি ব্যবসায়ী মোজাফফর হোসেন খোকন। পথিমধ্যে বনবিবি বটগাছের কাছাকাছি রেফারী মিজানের বাড়ীর সামনে পৌছালে দ্রুতগামী বালু বোঝাই ট্রাকটি মোজাফফর হোসেন খোকনের মোটর সাইকেলটিকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই মোজাফফর হোসেন খোকনের ডান পা শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয় এবং বাম পা ভেঙে যায়।

পরে দেবহাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে রক্তাক্ত অবস্থায় মোজাফফর হোসেন খোকনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেল এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করে পুলিশ।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা