সারাদেশ

শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর পরিদর্শন করলেন হাইটেক পার্কের এমডি

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ নির্মিতব্য শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, এনডিসি।

শুক্রবার (১৩ নভেম্বর), সকালে তিনি চুয়েট ক্যাম্পাসে অবস্থিত প্রকল্পটি পরিদর্শন করেন। এ সময় তিনি চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়াও প্রকল্প এলাকা পরিদর্শনের পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথেও মতবিনিময় করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক (যুগ্মসচিব) জনাব এ.এন.এম. সফিকুল ইসলাম, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব সৈয়দ জহুরুল ইসলাম, হাইটেক পার্কের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব মো. মোস্তফা কামাল, অর্থ ও প্রশাসন বিভাগের উপ-পরিচালক জনাব খাদিজা আক্তার, অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের উপ-পরিচালক জনাব নরোত্তম পাল এবং সহকারী পরিচালক (বিনিয়োগ) জনাব শাহরিয়ার আল হাসান। চুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী জনাব মো. সিরাজুল ইসলাম, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন প্রমুখ।

উল্লেখ্য, প্রায় ১২৫ কোটি টাকা ব্যয়ে সরকারের একটি ড্রিম প্রকল্প হিসেবে এটাকে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে এটার নির্মাণকাজ প্রায় শেষের দিকে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর ২৬তম সভায় গত ০৬ জুন, ২০১৭ সালে একনেক চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন প্রকল্পটির অনুমোদন দেন।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় চুয়েট ক্যাম্পাসে ১০ তলা ভবনের মূল ইনকিউবেশন ভবন তৈরি হবে। এছাড়াও একটি ৬ তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবন এবং ২০০ কক্ষ বিশিষ্ট দুইটি আধুনিক ডরমিটরি নির্মাণ করা হচ্ছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা