সারাদেশ

বাংলাদেশের সাথে জার্মানির খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক : জার্মান রাষ্ট্রদূত

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : ‘বাংলাদেশের সাথে জার্মানির খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আগামীতে দুই দেশের এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহেরেনগোলটজ।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের কামালনগরে লেকভিউ রিসোর্স সেন্টারে স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মি. পিটার বলেন, “সাতক্ষীরার পরিবেশ, মুক্ত বাতাস আর সবুজের মনোরম পরিবেশ খুব ভাল লেগেছে। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে সাতক্ষীরার উপকূলীয় এলাকা বেশ ঝুঁকিপূর্ণ। আমরা জার্মান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের দুর্যোগপ্রবণ সকল এলাকার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে আসছি। বাংলাদেশ এখন আর গরিব দেশ নয়, এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এর পরেও সরকার যদি জার্মানি সরকারের কাছে সহযোগিতা চায়, জার্মান সরকার বিষয়টি অবশ্য গুরুত্বের সাথে দেখবে।”

জার্মান রাষ্ট্রদূত আরও বলেন, “বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগণের ঘুরে দাঁড়ানোর জন্য ৩০০ মিলিয়ন ইউরো প্রদান করেছে জার্মানি সরকার। এর বাইরে দুর্যোগপ্রবণ সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাড়তি সহায়তা হিসেবে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৬ হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা বরাদ্দ করা হয়েছে। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক এবং বীর মুক্তিযোদ্ধারা ক্ষতিগস্ত মানুষের তালিকা প্রস্তুত করেছেন।”

তিনি আরও বলেন, “ইতিমধ্যে আশাশুনি, শ্যামনগর ও দেবহাটা উপজেলায় ১ম পর্যায়ে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা সরবরাহ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ২য় পর্যায়ে আশাশুনিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২ হাজার ২শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ৫জন সদস্যের অনুপাতে মোট ৩০ হাজার মানুষের জন্য খাদ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে খুলনা বিভাগের উপূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়ি-বাঁধ মজবুত করণের জন্য সবচেয়ে বড় একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।”

সাতক্ষীরা জেলার চিংড়ি শিল্পের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, “সাতক্ষীরা জেলার চিংড়ি শিল্প বিশ্ব জুড়ে বিখ্যাত। তবে চিংড়িতে অপদ্রব্য বা কেমিক্যাল ব্যবহারের ফলে চিংড়ির সুনাম অনেকটা নষ্ট হয়ে গেছে।” যে কারণে চিংড়িতে কেমিক্যাল ব্যবহার না করার পরামর্শও দেন তিনি।

এছাড়া সাতক্ষীরায় তৈরি হস্তশিল্পের বাণিজ্যিক ব্যবহার ও হস্তশিল্পের পণ্যসমূহ রপ্তানিমুখর করার লক্ষ্যে কলারোয়ার শ্রীপতিপুর এলাকায় কয়েকটি ঘরোয়া হস্তশিল্পের কাজ পরিদর্শন করবেন বলে জানান তিনি। এ সময় জার্মান রাষ্ট্রদূতের সফর সঙ্গী হিসেবে বাংলাদেশ জার্মানি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ভন মিতজলাফ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা