সারাদেশ

বোয়ালমারীতে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে ১১ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে মাস্ক না পরায় পৌর শহরের ১১ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক।

আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধকল্পে উপজেলার পৌর সদরের মাছ বাজার ও বিভিন্ন বিপনী বিতানে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বিক্রেতাদের মুখে মাস্ক না থাকার অপরাধে সংক্রমণ রোগের বিস্তার ১৯৯৮ এর ২৪(২) ধারায় দত্ত ফার্মেসীর ঔষধ বিক্রেতা লিটন বিশ্বাস, আদর্শ বস্ত্রালয়ের প্রদীপ কুমার মালো, নার্গিস বাসনালয়ের বাবু শেখ, কাপড় ব্যবসায়ী নাসির উদ্দিনকে ২হাজার টাকা করে এবং সাত মাছ বিক্রেতাকে ৫শ টাকা করে মোট ১১হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক বলেন, প্রধানমন্ত্রীর 'নো মাস্ক নো সার্ভিস' নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে এই অভিযান পরিচালনা করা হয়।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা