সারাদেশ

বরগুনায় শ্বশুরবাড়ি থেকে শিকলে বাঁধা জামাই উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : বরগুনা সদরের এক বাড়ি থেকে শিকলে বাঁধা আবুল খায়ের (২৬) নামক এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। আবুল খায়ের ঐ বাড়ি জামাতা বলে জানা গেছে। এ ঘটনায় যুবকের স্ত্রী, শাশুড়ি ও শ্যালককে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) উপজেলার বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বুড়িরচর গ্রামে এ ঘটনা ঘটে। আবুল খায়ের পিরোজপুরের নাজিরপুর উপজেলার ছোট আমতলা গ্রামের আবদুল ওহাব শেখের ছেলে।

জানা গেছে, আবুল খায়ের ও মৌসুমী আক্তার কাকলীর বিয়ের সময় কাবিন করা হয়নি। বিয়ের পর ২ বছর পার হলেও কাবিন না করায় রোববার সন্ধ্যায় আবুল খায়ের শ্বশুরবাড়িতে গেলে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

আবুল খায়ের বলেন, ‘শ্বশুরবাড়ি যাওয়ার পরই শ্যালক সোহাগ সরদার তার পায়ে শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখেন।’ আবুল খায়েরের শ্যালক সোহাগ সরদার জানান, তার বোনের বিয়ের সময় কাবিন হয়নি। তাই কাবিন করতে বাধ্য করার জন্য বোনের জামাইকে বেঁধে রেখেছেন। কাবিন করলেই তাকে ছেড়ে দেয়া হতো।

আবুল খায়েরের শ্বাশুড়ি খাদিজা বেগম জানান, রোববার আবুল খায়ের তাদের বাড়িতে বেড়াতে আসেন। এরপর তাকে শিকল দিয়ে বেঁধে রাখেন ছেলে সোহাগ। আবুল খায়েরের স্ত্রী মৌসুমী আক্তার কাকলী বলেন, ‘দুই বছর আগে আবুল খায়েরের সঙ্গে তার বিয়ে হয়। তাদের আট মাস বয়সী একটি মেয়ে আছে।’

এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, সোমবার রাত ১০টার দিকে খবরটি শোনার পর পুলিশ ওই বাড়ি থেকে আবুল খায়েরকে উদ্ধার করে এবং তিন জনকে আটক করেছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা