সারাদেশ

ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা, বাবা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ওই মামলায় অভিযুক্ত ছেলের বাবাকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাটিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত বেলাল মাঝি (৪৫) উপজেলার বুড়িরচর গ্রামের বাসিন্দা। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, এ ঘটনায় সোমবার ভুক্তভোগী কিশোরীর মামা বাদী হয়ে দুইজনকে আসামি করে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ছেলের বাবাকে গ্রেফতার করে কারাগারে পাঠানে হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বুড়িরচর গ্রামের মো.মিরাজ হোসেন (২৩) ওই তরুণীকে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে এই সময় তার দুইজন আত্মীয় ঘরে প্রবেশ করলে আসামি দৌঁড়ে ঘর থেকে পালিয়ে যায়।

অভিযুক্ত মিরাজের বাবাকে বিষয়টি জানালে তিনি প্রথমে আপোষ মীমাংসা করার কথা বলে। এরপর কৌশলে ছেলেকে এলাকা থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। পরবর্তীতে বিভিন্ন প্রকার তালবাহানা করতে থাকেন।

এ বিষয়ে বাড়াবাড়ি করলে ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি ধামকি দেন। অভিযোগ পেয়ে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিরাজের বাবাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

ওসি মো.জিয়উল বলেন, পলাতক আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা