ছবি সংগৃহীত
সারাদেশ

স্ত্রীকে পুকুরে চুবিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে হাঁটতে যাওয়ার নাম করে ডেকে নিয়ে পুকুরের পানিতে চুবিয়ে স্ত্রীকে হত্যা করেছে ছাদেক আলী (৬২) নামে এক স্বামী।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে কালাই থানায় একটি মামলা করেন।

নিহত নারীর নাম বিলকিছ বানু (৫৩)।

এর আগে সোমবার (১১ অক্টোবর) রাতে উপজেলার উদয়পুর ইউনিয়নের ধুনট গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, দীর্ঘদিন ধরে সাদেক আলী ও তার স্ত্রীর মধ্যে কলহ চলছিলো। অনেকবার মারপিটের ঘটনাও ঘটেছে। এরই জের ধরে সোমবার রাতে ছাদেক আলী তার স্ত্রীকে নিয়ে হাঁটার কথা বলে বাড়ির বাইরে বের হন। গ্রামের লোকজনও তাদের একসঙ্গে হেঁটে যেতে দেখেন। হাঁটাহাঁটির এক পর্যায়ে ছাদেক আলী তার স্ত্রী বিলকিছ বানুকে পুকুরের পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মঙ্গলবার ভোরে উপজেলার নোহার এলাকা থেকে সাদেক আলীকে আটক করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাদেক আলী তার স্ত্রীকে পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন বলেও জানান ওসি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য

মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্...

টেক্সাসে প্রতিবেশী হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ ৭ বছরেই মুক্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের অ্যাপার্টমেন্ট ভেবে ভুল করে প্রতিবেশীর বাসায় ঢু...

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্র...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা